বুধবার রাত নয়টায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের ভূইয়াহাটি থেকে পুলিশের একটি দল ৯০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া নয়াহাটি গ্রামের আশাবউদ্দিনের ছেলে বাবুল (২১)।
পুলিশ জানান, সুজন মিয়ার নামে নিকলী থানায় একটি মাদক মামলা রয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া জানান, বুধবার রাত নয়টায় গোপন খবর পেয়ে নিকলী থানার পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় সুজনমিয়া ও তার সহোদর বোন শিউলি আক্তার ও বাবুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ বাবুলের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি জানান, এই তিনজন দীর্ঘদিন ধরে চট্রগ্রাম থেকে নিকলী উপজেলাতে ইয়াবা এনে ব্যবসা করছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বুধবার রাতেই নিকলী থানায় মাদক আইনে গ্রেপ্তারকৃত বাবুল, সুজন মিয়া ও শিউলি আক্তারকে আসামি করে তিন জনের নামে একটি মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/নূহু
