উম্মে সালমা তামান্না
স্বাভাবিক ওজনের চেয়ে ওজন কম থাকাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সাধারণত অপুষ্টি, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ক্যান্সার, হাইপার-থাইরয়ডিজম, ডায়াবেটিস, কিডনি সমস্যা, এইডস ছাড়াও অরুচিজনিত খাবারের সমস্যার কারণে ওজন কমে যেতে পারে। অনেকেই কম ওজনের কারণে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগে থাকেন।
ওজন বাড়াতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন- চার ঘন্টা পর পর খেতে হবে পেটপুরে। খাওয়ার আগে কখনোই পানি পান করা যাবে না। এতে পেট ভরে যায়, যার কারণে আর পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয় না। খাবার তালিকায় উচ্চ ক্যালরিযুক্ত খাবার যেমন বাদাম, পনির, ডিম, পূর্ণ ননীযুক্ত দুধ, দই, তৈলাক্ত মাছ, রেড মিট, কিসমিস, বাটার, ঘি, মায়োনেজ, ভাত, আলু, কলা, খেজুর, ডার্ক চকোলেট, শুকনো ফল রাখতে হবে। (চলবে)
লেখক :পুষ্টিবিদ।
