চট্টগ্রাম অফিস
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারী লিমিটেড (ইআরএল) ২০১৭-১৮ অর্থ বছরে প্রায় এক হাজার ৩১১ কোটি ৯৪ লাখ টাকা নিট মুনাফা করেছে। সম্প্রতি কোম্পানির উত্তর পতেঙ্গাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ইআরএল বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। সভায় বিপিসি চেয়ারম্যান মো. সামছুর রহমান, অতিরিক্ত সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় মো. নজরুল ইসলাম, মহা-পরিচালক বিপিআই মো. ওয়াছিম জব্বার, বিপিসি’র পরিচালক (বিপণন) মো. সরওয়ার আলম, পরিচালক, বিপিসি পরিচালক (অপা ও পরি) সৈয়দ মেহদী হাসান, বিপিসি পরিচালক (অর্থ) আলতাফ হোসেন চৌধুরী, বিপিসি সচিব কাজী মোহাম্মদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
