বাংলাদেশের বাজারে পেপসিকো নিয়ে এলো জুস ব্র্যান্ড ট্রপিকানা এর ট্রপিকানা ফ্রুট্জ। ট্রপিকানা ফ্রুট্জ প্রস্তুত ও বাজারজাত করছে বাংলাদেশে পেপসিকোর একমাত্র অফিশিয়াল ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম বেভারেজেস লিমিটেড।
বাংলাদেশে পেপসিকোর কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, এ দেশের ভোক্তাদের স্বাদ ও চাহিদার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ট্রপিকানা ফ্রুট্জ নিয়ে এসেছি আমরা। ট্রপিকানা ফ্রুট্জ ম্যাংগো ২৫০ মি.লি. ২৫ টাকায়, ৩৫০ মি.লি. ৩৫ টাকায় এবং ট্রপিকানা ফ্রুট্জ অরেঞ্জ ও অ্যাপেল ৩৫০ মি.লি. ৪০ টাকায় পাওয়া যাবে। ট্রান্সকম বেভারেজস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খুরশিদ ইরফান চৌধুরী বলেন, বিশ্বের জনপ্রিয় জুস ব্র্যান্ড ট্রপিকানার দেশের ভোক্তাদের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।—প্রেস বিজ্ঞপ্তি
