ফরিদপুর প্রতিনিধি
বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ মোট ২৪ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামি রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম জানান, জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের কারণে বেশ কিছুদিন পুলিশের বিশেষ অভিযান বন্ধ ছিল। সোমবার থেকে ফরিদপুর জেলা পুলিশ আবারো বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে গত ২৪ ঘণ্টায় শুধু কোতোয়ালি থানা পুলিশই গ্রেফতার করেছে ২৪ জনকে।
আটককৃতদের বিরুদ্ধে পাঁচটি মামলা রুজু হয়েছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার দুপুরে এদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
