নিকলীতে মাদকসহ আটক পাঁচ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩০

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলী থানার পুলিশ সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পুরিয়া গাঁজা, ইয়াবা ও চোরাই লোহার গ্রিলসহ পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হলো: আনোয়ারা, আ. মান্নান, আনোয়ার মিয়া, উত্তম বর্মণ ও আবেদ আলী। নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. নাছিরউদ্দিন ভূইয়া বলেন, রাতেই পাঁচজনকে আসামি করে নিকলী থানায় মাদক ও চুরি আইনে চারটি মামলা হয়েছে। আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে।