ত্রিশালে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩০

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে রাইস মিলের বয়লার বিস্ফোরণে মঙ্গলবার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলছিড়া গ্রামে খালেকের রাইস মিলে বয়লার বিস্ফোরণে আহাম্মদ আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহাম্মদ ওই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয় অপর দুই শ্রমিক।