রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ দম্পতি গ্রেফতার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মহানগরীর খড়বোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এরা হলেন, খড়বোনা এলাকার মৃত নফর মণ্ডলের ছেলে রানা ও তার স্ত্রী কহিনুর।

বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রানার ঘরে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। পরে রানা ও তার স্ত্রী কহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।