বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে ফাঁসির আদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। সে সঙ্গে দেবর ও শাশুড়িকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দিয়েছেন।
