সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের ভালুকাচাঁদপুর মোড়ে ট্রাক চাপায় নাজমা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে তার ছেলে জুবায়ের (২০) আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত নাজমা খাতুন ভাঁলুকাচাঁদপুর গ্রামের আবুল কাসেমের স্ত্রী। ওই গৃহবধূ বাড়ি থেকে তার ছেলের মোটরসাইকেলের পিছনে বসে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভালুকাচাঁদপুর মোড়ে পৌঁছুলে পিছন দিক থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা খাতুন মারা যান। এতে তার ছেলে মারাত্মক আহত হন। আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানান।
ইত্তেফাক/জামান
