বাস খাদে: নারী নিহত, আহত ১৫

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৮:৩৯
 
ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় শনিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনা স্থলেই রুমা বেগম (২৬) নামে এক নারী বাসযাত্রী নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১৫জন বাসযাত্রী। 
 
রুমা বেগম ঢাকা জেলার দোহার উপজেলার মুকসেদপুর গ্রামের সামাদ ভুইয়ার মেয়ে। 
 
হাসাড়া হাইওয়ে ওসি গোলাম মোর্শেদ তালুকদার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, রুমা বেগমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি