মাছ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাড়াশের যুবকরা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩৪

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে পরিত্যক্ত পুকুর পুনঃখননের মাধ্যমে সুফলভোগী সদস্যদের মাছ চাষের উপযোগী করে তোলা হয়েছে। আর ওই পুকুরগুলোতে মাছ চাষ করে বেকার যুবক ও স্থানীয় দরিদ্ররা ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন।

জেলা মত্স্য দপ্তর সূত্রে জানা গেছে, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গৃহীত জলাশয় সংস্কারের মাধ্যমে মত্স্য উত্পাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে দেশীগ্রাম ইউনিয়নে ১৫ হেক্টর আয়তনের পাঁচটি পুকুর পুনঃখননের কাজ বাস্তবায়ন করেছে জেলা মত্স্য দপ্তর। প্রকল্পের আওতায় এ বছর সরকারিভাবে পুকুরগুলো পুনঃখননের কাজ শেষপর্যায়ে রয়েছে। এসব পুকুরে সারা বছর পানি থাকবে।

সুফলভোগী সদস্য আব্দুল জলিল, জহুরুল ইসলাম, দেরাজ আলী, মকুল হোসেন, সামছুল হক, আয়নাল উদ্দিন, সহেনা খাতুন, নুরজাহান খাতুন, শান্তি খাতুন প্রমুখ বলেন, সবসময় সংসারে অভাব লেগেই থাকে।

জেলা মত্স্য কর্মকর্তা খন্দকার মাহবুবুল হক বলেন, পুনঃখননের ফলে পুকুরগুলোতে প্রচুর মাছ চাষ করা সম্ভব হবে। আর মাছ বিক্রি করে ওই পুকুরপাড়ের ভূমিহীনরা আর্থিকভাবে সচ্ছল হবেন।