স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে মো. শাহ আলম নামে এক বৃদ্ধ জেলে নিখোঁজ হয়েছেন।
শাহ্ আলমের ছেলে সোহেল জানান, তার বাবা সোমবার দুপুর ১টার দিকে মাছ ধরতে জাল নৌকা নিয়ে সন্ধ্যা নদীতে যান। দুপুর গড়িয়ে বিকাল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। সন্ধ্যা নদীর নান্দুহার এলাকায় তার ব্যবহূত মাছ ধরার নৌকাটি ভাসা অবস্থায় পাওয়া যায়। উপজেলা মত্স্য সমিতির সভাপতি মো. মোশারফ মিয়া জানান, নিখোঁজ শাহ্ আলম উপজেলার মত্স্য দপ্তরের নিবন্ধনভুক্ত একজন জেলে।
