পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর ঘটনায় যুবক আটক

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২০:০০
 
তানোর উপজেলার বিনোদপুর গ্রামে এএসআই পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে কাওসার (৩০) নামে এক যুবককে আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার দুপুরে বিনোদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
কাওসার তানোর পৌর এলাকার মুথরাপুর গ্রামের আবু তালেবের ছেলে।
 
তানোর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক শরিফ বলেন, খবর পেয়ে আমি বিনোদপুর গ্রাম থেকে কাওসারকে আটক করে থানায় নিয়ে এসেছি। মামলার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/আরকেজি