ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩৫

বরিশাল অফিস

ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় লিটন খান (৩০) নামে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। সে গৌরনদী উপজেলার বাহাদুরপুর এলাকার নজরুল খানের ছেলে। স্বজনরা জানান, মঙ্গলবার সকাল ৬টায় মাহিলাড়া থেকে গৌরনদী যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক তাকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর তাকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সকাল ১১টায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।