বাগেরহাটে বিড়ি শ্রমিক ফেডারেশনের রোড শো অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাগেরহাটের নগরকান্দিতে বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। হাজার হাজার শ্রমিক রোড শোতে অংশ নেন।
নগরকান্দি সোনালী বিড়ি ফ্যাক্টরি প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এমকে বাঙ্গালী, সহ-সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এবং হারিক হোসেন।
সমাবেশে নেতারা বলেন, দীর্ঘদিন থেকে বিড়ি শিল্প ধ্বংসের পায়তারা করা হচ্ছে। ষড়যন্ত্র করে বিড়ির ওপর অতিরিক্ত কর বসাচ্ছে। যার ফলে শতবছরের পুরনো এই শিল্প আজ বন্ধের পথে। বেকার হয়ে যাচ্ছে হাজার হাজার শ্রমিক। অনেক হত-দরিদ্র মানুষ এই বিড়ি শিল্পের সঙ্গে জড়িত। এদের বিকল্প কর্মসংস্থান না করে বিড়ি শিল্প বন্ধ করা হলে এরা বেকার হয়ে পড়বে।
ইত্তেফাক/ইউবি
