ভেন্টিলেটর ফাঁদে আটকে গেল চোর

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ০৯:৩৩
 
চুরি করতে গিয়েছিল রেস্তোরাঁয়। কিন্তু চুরি করা তো হলোই না, উল্টে ভেন্টিলেটরে সাত ঘণ্টা ধরে আটকে থাকতে হলো এক চোরকে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের বার্মিংহামের ঘটনা এটি। সবে দিনের আলো ফুটেছে। এক এক করে রাস্তায় লোকজন চলাচল করতে শুরু করেছে।
 
পথচারীরা হঠাৎ দেখতে পান রেস্তোরাঁর ভেন্টিলেটরে এক ব্যক্তি আটকে রয়েছে। কিছুক্ষণ পর পর বাঁচানোর আর্তি ভেসে আসছে সেখান থেকে। এমন দৃশ্য দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে আধঘণ্টার চেষ্টায় ভেন্টিলেটর কেটে চোরকে উদ্ধার করে।
 
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টায় রেস্তোরাঁয় চুরি করতে এসেছিল ওই ব্যক্তি। রেস্তোরাঁর কর্মীরা একে একে চলে যাওয়ার পর ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে চোর। কিন্তু শরীরের অর্ধেক অংশ ঢোকাতেই আটকে যায় বাকি অংশ। তার আটকে থাকার ছবি টুইটারে পোস্টও করেছে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ। এনডিটিভি
 
ইত্তেফাক/আনিসুর