বাঘাইছড়ির ব্রাশফায়ারের ঘটনায় আরো একজনের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৫১

চট্টগ্রাম অফিস ও রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ব্রাশফায়ারের ঘটনায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম নিরু বিকাশ চাকমা। তিনি বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় টানা ২১ দিন মৃত্যুর সাথে লড়াই করে গত সোমবার রাতে তিনি মারা যান। বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিল্লোল জীবন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়ে আলোচিত ওই ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো। প্রসঙ্গত, গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে উপজেলা সদরে ফেরার সময় নির্বাচন কর্মকর্তাদের বহনকারী গাড়িবহরে এলোপাথাড়ি ব্রাশফায়ার করে দুর্বৃত্তরা।