চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুনের মামলার আসামি নিহত

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৫১

চট্টগ্রাম অফিস

নগরীতে গতকাল মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খুনের মামলার এক আসামি নিহত হয়েছে। ভোর ৪টায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজ কবরস্থান এলাকায়।

পুলিশ সূত্র জানায়, বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় গুলি করে লোকমান হোসেন জনি হত্যা মামলার প্রধান আসামি মো. সাইফুল (২৮) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত সাইফুল বাকলিয়া থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে। সে লোকমান হোসেন জনি (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।