ফুলবাড়ীয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৬:৩৩
 
ফুলবাড়ীয়া উপজেলা সদরের পল্লী বিদ্যুতের সাবস্টেশনের নিকট থেকে রবিবার রাত ৯ টার সময় ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) আবুল খায়েরের নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচশ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
 
সোমবার তাকে মাদক মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। ইয়াবাসহ পুলিশের হাতের আটক মোস্তফা কামাল (কালু) (৪০) পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আ. ছালাম। 
 
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ৫শ পিস ইয়াবার দাম আড়াই লাখ টাকা হবে বলে জানান তিনি। 
 
ইত্তেফাক/কেকে