ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলুর রশিদ নান্নুকে (৪৬) ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। বজলুর রশিদ নান্নু কালীগঞ্জ উপজেলা ফয়লা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় বজলুর রশিদ নান্নুর অফিস তল্লাশি করে ৯৬ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
