রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের আবেদনপত্র আহ্বান

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:০৯
 
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 
 
৭ নভেম্বর  থেকে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টার মধ্যে ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) আবেদপত্র জমা দেওয়া যাবে।
 
আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সাথে প্রার্থীর জীবন বৃত্তান্ত ও দলীয় পরিচয়, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সংযুক্ত করতে হবে।
 
ইত্তেফাক/ইউবি