ফুটবল টুর্নামেন্টের পুরস্কার হরিণ, ঘোড়া, খাসি, ভেড়া

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২৩:১০

১ম পুরস্কার একটি জ্যান্ত হরিণ, ২য় পুরস্কার একটি জ্যান্ত ঘোড়া, ৩য় পুরস্কার একটি খাসি, ৪র্থ পুরস্কার একটি ভেড়া। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রহিমেরপাড়া গ্রামে টুর্নামেন্ট আয়োজনের পোস্টারে এভাবেই দেওয়া আছে পুরস্কারের ঘোষণা।

এলাকাবাসী জানিয়েছেন, ১৫ দিন আগে গ্রামের লোকেরা সীমান্তের ওপার থেকে আসা একটি হরিণ আটকে রাখে । এরপর এই হরিণকেই প্রথম পুরস্কার ঘোষণা দিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

কমিটির সভাপতি মো. ছামির আলী বলেন, আটকে রাখা        হরিণটি নিয়ে তারা কী করবেন বুঝতে পারছিলেন না। এজন্য একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কিন্তু হরিণ পুরস্কার দেওয়া নিষিদ্ধ, সেটি তারা জানতেন না।

তবে শেষ পর্যন্ত বন বিভাগের কর্মকর্তারা হরিণটিকে উদ্ধার করেন। হরিণটিকে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।