কচুয়া উপজেলার আমুজান গ্রামের মুক্তিযোদ্ধা নজির আহমেদ (৭২) গত সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নজির আহমেদ দীর্ঘদিন যাবত্ শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।
