তানজির ফাহিম
আজ বুধবার তানজির ফাহিম জুম্মা (অভি)-এর ৯ম মৃত্যুবার্ষিকী। অভি ২০১০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ফোর্ট লাউটারডেলে আকস্মিক ইন্তেকাল করেছিলেন। তার বয়স হয়েছিল ২৯ বছর। প্রয়াত অভি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং-এ স্নাতক ডিগ্রি লাভের পর একটি ইনভেস্টমেন্ট কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ডিসিসিআই-এর সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি সাজ্জাতুয্ জুম্মার বড় ছেলে। উল্লেখ্য, অভি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা মরহুম এ এইচ এম কামরুজ্জামানের নাতি।
