আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৪:০০
 
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ফরহাদ (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার ফতেহপুর ইউনিয়নের বড়কান্দা গ্রামের আ. খালেকের ছেলে এবং বগাদী ব্র্যাক স্কুলের শিক্ষার্থী।
 
জানা গেছে, ঘটনার সময় শিশু ফরহাদ স্কুল থেকে বাড়ি ফিরছিল। এই সময় গোপালদীর দিক থেকে আসা একটি নছিমন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে সে মারা যান।  এলাকাবাসী গাড়িটি আটক করেছে। তবে চালক পলাতক।
 

ইত্তেফাক/এএম।