সাভারে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে (৪০) দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নির্যাতিতা ওই নারী সাভার থানায় মামলা করলে পুলিশ সাভার পৌর এলাকার রাজাবাড়ি, গেন্ডা, কাতলাপুর ও ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১০ মার্চ সকাল সাড়ে ৭টায় ওই নারীকে সাভারের দক্ষিণ দরিয়ারপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরির কথা বলে ডেকে নেয় ধর্ষক মিরাজ সরদার। এরপর সকাল সোয়া ১০টার দিকে তাকে পার্শ্ববর্তী রাজাবাড়ি মহল্লার খায়ের হাজির বাড়ির ৫ তলায় নিজের ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে মোক্তার হোসেন, মাহবুব, মতি গোমস্তা, রাকিবুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আসে। প্রায় পনের মিনিট পর মতি গোমস্তা ও রাকিবুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তি ওই কক্ষের বাইরে অবস্থান নেয়। এসময় মো. মিরাজ সরদার, মো. মোক্তার হোসেন ও মাহবুব ওই কক্ষের ভিতর থেকে দরজা আটকে দেয়। পরে তারা ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় ওই নারী অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি প্রদান করে তাকে তাড়িয়ে দেয়। পরে ওই নারী সুস্থ হয়ে এবং বিষয়টি পরিবারের লোকজনের সাথে আলোচনা করে গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. এমারত্ হোসেন বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ ধর্ষককে গ্রেফতার করে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে
