চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমির উদ্দিনকে হত্যার হুমকি ও প্রশাসনিক ভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের একাংশ।
বুধবার বিকাল চারটার দিকে বঙ্গবন্ধু চত্বরের সামনে চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বি সুজন ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের অনুসারীরা এ মানববন্ধন করেন।
সিফাত হিমেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি নাসির উদ্দিন সুমন, এনামুল হক আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ মিয়া সজল, এইচএম তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, মিনহাজুল ইসলাম, মোহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, সায়ন দাসগুপ্ত প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
