গাজীপুর সিটি করপোরেশন এলাকায় সরকারি বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিকস ওনার এসোসিয়েশনের সদস্যদের নিয়ে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার উপর মতবিনিময় সভা সোমবার সিটি করপোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম সোহরাব হোসেন, জনসংযোগ কর্মকর্তা ড. সেলিম শেখ, মহানগর বেসরকারি ডায়াগনস্টিকস ওনার এসোসিয়েশনের সভাপতি মো. কাজীমদ্দিন কাজী, সাধারণ সম্পাদক আ. রহমান, জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম শিকদার প্রমুখ।
