জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থ দিনের মতো অসমাপ্ত বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৫নং বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে হাজির হয়ে তিনি বাকি অসমাপ্ত বক্তব্য দিবেন। এর আগে খালেদা জিয়া তিন দফা আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য তুলে ধরেন।
দুর্নীতির এই মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পান খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।
ইত্তেফাক/আনিসুর
