বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ ও ১১ নভেম্বর এবং ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বছর ৮টি ইউনিটে ৩১টি বিভাগে ৩০০১টি (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) আসনের বিপরীতে ৭৬৭৫৩জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলি হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং স্বর্ণকলি হাইস্কুল অ্যান্ড কলেজ অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
১০ নভেম্বর ২০১৭ তারিখে 'ডি' ইউনিট সকাল ১০.০০-১১.০০, 'ই' ইউনিট দুপুর ২.০০-৩.০০।
১১ নভেম্বর ২০১৭ তারিখে 'এফ' ইউনিট সকাল ১০.০০-১১.০০, 'জি' ইউনিট দুপুর ২.০০-৩.০০।
১৭ নভেম্বর ২০১৭ তারিখে 'এ' ইউনিট সকাল ১০.০০-১১.০০, 'বি' ইউনিট দুপুর ২.০০-৩.০০।
১৮ নভেম্বর ২০১৭ তারিখে 'সি' ইউনিট সকাল ১০.০০-১১.০০, 'এইচ' ইউনিট দুপুর ২.০০-৩.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা, আসন বিন্যাস ও আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/আরকেজি
