ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেফতার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৮:৩৩
 
বোরহানউদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে ফেসবুকে কটুক্তি ও অশ্লীল ছবি পোস্ট করার অপরাধে সবুজ ফরাজী নামে এক যুবককে গ্রেফতার করছে পুলিশ।
 
এসআই রাসেলের নেতৃত্বে উপজেলার ৬নং ওয়ার্ডের থেকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ৬নং ওয়ার্ডের মোতাহার উদ্দিনের ছেলে।
 
বোরহানউদ্দিন থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি