সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৯:৫৮
 
ভাঙ্গায় বৃহস্পতিবার দুপুরে বিশ্বরোড মোড়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক মোশা মাতুব্বর (৪৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের দলিলউদ্দিন মাতুব্বরের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ আরকেজি