সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২১:৩২
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি দখলে নিয়েছে দেশটির সরকারি বাহিনী। বৃহস্পতিবার লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সহযোগিতায় সিরীয় সেনারা ঘাঁটিটি নিয়ন্ত্রণে নেয়।
 
সিরিয়ার মধ্যাঞ্চলে মাসব্যাপী অভিযানের পর আলবু কামাল নামে আইএস নিয়ন্ত্রিত এলাকাটি সরকারি বাহিনীর দখলে আসে। জোটের এক কমান্ডার দাবি করেছেন, ‘আইএস এর শেষ ঘাঁটি আলবু কামাল মুক্ত করেছি আমরা। যেকোন সময় আইএসের স্বঘোষিত রাজধানী রাক্কা পুরোপুরি মুক্ত হয়ে যাবে।’ বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে আইএস রাক্কার প্রায় সবকিছুই ধ্বংস করে ফেলেছে। ২০১৫ সালে তারা ইরাক ও সিরিয়া সীমান্তের কাছে রাক্কায় ঘাটি ঘাঁটি বানিয়েছিল।
 
আলবু কামালের ওই লড়াইয়ে হিজবুল্লাহ সক্রিয় ভূমিকা পালন করেছিলো বলে জানান ওই কমান্ডার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলেও বলা হয়, ‘আলবু কামাল স্বাধীন।’ তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করে, এলাকাটি এখনও পুরোপুরি মুক্ত হয়নি। লড়াই চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির