মূল্যস্ফীতির হার কিঞ্চিত্ বেড়েছে

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০১:০৬

গত মাসের তুলনায় মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে। ফেব্রুয়ারির ৫ দশমিক ৪৭ শতাংশ থেকে সামান্য বেড়ে মার্চে ৫ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে এই হার। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, এটি স্থিতিশীল।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃঞ্চা গায়েন হালনাগাদ তথ্য তুলে ধরে বলেন, শাক-সবজি এবং মুরগির দাম বাড়ার কারণেই মার্চ মাসে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।

তথ্য অনুযায়ী, এই মার্চে সামান্য বাড়লেও আগের বছরের মার্চ মাসের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত বছর মার্চে মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৬৮ শতাংশ।