আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখতে দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগের প্রয়োজন। জামালপুরের উন্নয়ন চাইলে মির্জা আজমের প্রয়োজন।
শুক্রবার দুপুরে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের মাতা মরহুম শামসুন্নাহারের চেহলাম ও মিলাদ মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাজরাবাড়ি হাইস্কুল মাঠে পথসভায় তিনি এ সব কথা বলেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাঠপর্যায়ের নেতাকর্মীসহ জনগণকে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরুজ্জামান মেম্বার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
