গোয়ালন্দ বাজারে শুক্রবার দেড় কেজি ওজনের চারটি টাকি মাছ বিক্রির জন্য আনেন এক মাছ চাষী। তবে এতো বড় টাকি সাধারণত পাওয়া যায় না।
মাছ বিক্রেতা জাহিদ সরদার জানান, স্থানীয় এক মাছ চাষী দেশি প্রজাতির শৈল, কাতলা ও পুঁটি মাছের সাথে চারটি বিশাল আকৃতির টাকি মাছ বাজারে আনেন। পরবর্তীতে একেকটি বড় টাকি ৫০০-৫৫০টাকা কেজি দরে বিক্রি করেন।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, এতোবড় টাকি মাছের দেখা মেলে না। বিল থেকে মাছগুলি পাওয়া যায়। এমন হতে পারে বিলে দীর্ঘদিন ধরে টাকি মাছগুলি ছিল, যা সহজে ধরা পড়েনি। ছোট মাছ খেয়ে এতো বড় হতে পারে।
IMG0
জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান বলেন, দেশি প্রজাতির টাকি মাছ এতো বড় হয় না। সর্বোচ্চ ১৫০-২০০ গ্রাম হতে পারে। এর বেশি ওজনের টাকির কথা শুনেনি। এতোবড় টাকি আমি জীবনেও দেখিনি। এমন হতে পারে শৈল বা গজার মাছের সাথে ক্রস করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
