আফ্রিকার দেশ সুদানে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। গতকাল বিরোধী এক নেতা জানিয়েছেন, শনিবার মুখোশ পরা এক বন্দুকধারী সেনাবাহিনীর সদর দপ্তরের বাইরে অবস্থান করা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে ২০ জন নিহত হন। বিক্ষোভে সেনাবাহিনী সমর্থন দিচ্ছে। এদিকে বিক্ষোভে হস্তক্ষেপ না করতে পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, জনগনের শান্তিপূর্ণ বিক্ষোভে হস্তক্ষেপ না করতে সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখন আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনেন। আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই। -রয়টার্স
