ব্রেক্সিট চুক্তি কার্যকরের সময়সীমা পেছাতে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের অনুরোধে সাড়া দিয়েছে পার্লামেন্ট। গতকাল মঙ্গলবার ব্রিটেনের পার্লামেন্টে ৪২০-১১০ ভোটে মে’র অনুরোধের প্রস্তাবটি পাস হয়। থেরেসা মে’র টোরি দলের অনেকেই বিরোধীদের সঙ্গে ভোট দেন। তবে ব্রেক্সিটপন্থিরা বিপক্ষে ভোট দেন। এদিকে প্রধানমন্ত্রী মে ব্রেক্সিট প্রক্রিয়া পেছানোর আবেদন নিয়ে বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় মার্কেল চুক্তিটির সময়সীমা বাড়াতে সম্মতি দিয়েছেন। এরপর মে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁর সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট ম্যাক্রঁ রাজি হলেও শর্ত জুড়ে দিয়েছেন। তবে কী ধরনের শর্ত আরোপ করেছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। গত সপ্তাহে ব্রেক্সিট চুক্তি কার্যকরের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী মে। এ বিষয়ে তার তিনটি প্রস্তাব পার্লামেন্টে প্রত্যাখাত হয়েছে। -রয়টার্স
