হংকংয়ে বেসামরিক বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে গণতন্ত্রপন্থি ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে তিনজন খুবই পরিচিত ব্যক্তি। তারা হলেন, সমাজবিজ্ঞানের অধ্যাপক চান কিন ম্যান (৬০), আইনের অধ্যাপক বেন্নি তাই (৫৪) এবং ব্যাপ্টিস্ট মিনিস্টার চু ইউ মিং (৭৫)। ২০১৪ সালে ‘আমব্রেলা’ আন্দোলনে তারা উস্কানি দিয়েছিলেন কিংবা সহায়তা করেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের সাত বছরের কারাদণ্ড হতে পারে। তারাই বিক্ষোভের উদ্যোক্তা ছিলেন বলে জানানো হয়েছে। তবে অধ্যাপক বেন্নি তাই লড়াই করে যাবেন বলে জানিয়েছেন। -বিবিসি
