ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা গাড়ির তিন কিলোমিটার লম্বা লাইন তৈরি হয়।
বিআইডব্লিউটিএ কিছুদিন ধরে দৌলতিদয়া ও পাটুরিয়া ঘাটের কাছে খনন কাজ শুরু করেছে। পাটুরিয়া ঘাটের ওয়ানওয়ে চ্যানেল তৈরি করায় চ্যানেলে ফেরি প্রবেশকালে বিপরিত দিক থেকে আরেকটি ফেরি পাশাপাশি চলতে পারে না। বিধায় চ্যানেলে থাকা ফেরি চ্যানেলের বাইরে না আসা পর্যন্ত আরেকটি ফেরিকে অপেক্ষা করতে হয়। এ কারণে চ্যানেলে প্রবেশের জন্য বা গাড়ি লোড-আনলোডে অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০ মিনিট করে অপেক্ষা করতে হচ্ছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি ট্রিপের সংখ্যা কমে গেছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে গাড়ি আটকা পড়ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দুই ঘাটের কাছে খননের কারণে লোড-আনলোডে সময় বেশি লাগছে। এতে উভয় ঘাটে গাড়ি আটকা পড়ছে।
ইত্তেফাক/ইউবি
