সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রাণকেন্দ্র ও দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধির অফিসসহ কয়েকটি দোকান ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণকেন্দ্র’ এর আয়োজনে শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়।
দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দোকান মালিকদের ক্ষতিপূরণ ও সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, জমি নিয়ে দ্বন্দ্ব থাকলে জমির মালিকরা বুঝবে কিন্তু ভাড়াটিয়াদের সম্পদ লুট করা এটা সম্পূর্ণ বেআইনি কার্যকলাপ। উচ্চ আদালতে যে মামলা চলমান তা নিয়ে এ ধরনের সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত। এ সময় সন্ত্রাসীদের গ্রেফতারে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়।
