টাকা আত্মসাতের অভিযোগে সমিতির ২ কর্মচারী গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২১:০৭
 
মোহনগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগে একতা বহুমুখী সমবায় সমিতির ২ কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
তারা হলেন- প্রধান হিসাব রক্ষক নান্টু চন্দ্র অভি (৩০) সহকারী হিসাব রক্ষক সুজন চন্দ্র দাস (২৪)। মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাৎ আলী জানান, তাদের রবিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
সমিতির সহ-সভাপতি মানিক তালুকদার জানান, ২০১৫-১৬ ও ২০১৬ -১৭ অর্থ বছরের হিসাব পর্যবেক্ষণে অর্ধকোটি টাকা ফান্ড থেকে লোপাট হওয়ার বিষয়টি ধরা পড়ে। অভিযুক্তরা দুই বছর সদস্যদের কিস্তি ও চাঁদার টাকা ব্যাংকে জমা না করে আত্মসাত করেন।
 
এ ব্যাপারে সমিতির পক্ষে বিপ্রদাস চক্রবর্তী রতন বাদী হয়ে মামলা করেন।
 
ইত্তেফাক/আরকেজি