সাঁথিয়ায় দুই ভাই দুই দলের মনোনয়ন প্রত্যাশী

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪৫

ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে জাতীয় সংসদে ৫ম বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সাঁথিয়ার নির্বাচন পাগল ইয়াছিন আরাফাত। সাবেক এ ছাত্র নেতা সাঁথিয়া উপজেলার ছোন্দহ স্কুল এন্ড কলেজের প্রভাষক। পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

অন্যদিকে ইয়াসিন আরাফাতের বড় ভাই বোয়ালমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জাসদ (ইনু) দলের হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই বাড়ি থেকে দুই ভাইয়ের মনোনয়ন সংগ্রহ করায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ইয়াছিন আরাফাত জানান, প্রথমে সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের সদস্য (মেম্বর) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৪ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে তিনি জাতীয় পার্টি জেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।