রাকা দখলের আগেই আইএসকে পালাতে সাহায্য করে আমেরিকা-ব্রিটেন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১১:১৯
সিরিয়ার যে শহরকে তাদের স্বঘোষিত খেলাফতের রাজধানী বানিয়েছিল ইসলামিক স্টেট, কিছুদিন আগে সেই রাকার নিয়ন্ত্রণ নিয়েছে পশ্চিমা কোয়ালিশন সমর্থিত কুর্দি এবং আরব কয়েকটি মিলিশিয়া গোষ্ঠী। কিন্তু সেই শহরে থাকা হাজার হাজার আইএস যোদ্ধা, যাদের অনেকেই ছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা তারা কোথায় গেল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 
IMG0
বিবিসির সংবাদদাতারা এক অনুসন্ধানের পর বলছেন যে, যুদ্ধরত কয়েকটি পক্ষের মধ্যে এক গোপন চুক্তির অধীনে হাজার হাজার আইএস জঙ্গিকে তাদের পরিবারসহ নিরাপদে অন্যত্র পালিয়ে যাবার সুযোগ করে দেয়া হয়েছে। এরা এখন সিরিয়ার অন্যত্র ছড়িয়ে পড়েছে। অনেকে এমনকি তুরস্কে গিয়ে ঢুকেছে। এসব জিহাদিদের মধ্যে ছিল ফ্রান্স, তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইয়েমেন, সৌদি, চীন, তিউনিশিয়া ও মিসরের নাগরিক। কিভাবে পরাজিত হবার পরও অক্ষত দেহে পালাতে পারলো তারা- সেটা এমন এক গল্প যা সব পক্ষই গোপন রাখার চেষ্টা করছে।
IMG1
এজন্য একটা চুক্তি  হয়েছিল এবং তার অধীনে রাকায় থাকা আইএস যোদ্ধা এবং তাদের পরিবারের লোকরা অনেকগুলো বাসে করে অন্য জায়গায় চলে যেতে পেরেছিল। বিবিসির সাংবাদিক কুওয়েন্টিন সমারভিল বলছেন, রাকা শহরের সিটি হাসপাতাল ভবনে আইএস যোদ্ধারা কয়েক মাস ধরে লুকিয়ে ছিল। এই হাসপাতালের সামনে থেকেই তাদের বহনকারী বাসগুলো অজানা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। শামিনা নামে একটা গ্রামে আলি আল আসাদের দোকানের সামনে যাত্রাবিরতি করে আইএসের গাড়ি বহরটি। আসাদ জানান, ‘দলটাতে প্রায় ৪ হাজার যোদ্ধা ছিল। মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশনের বিমান এই বহরের ওপর দিয়ে উড়ে গেছে কিন্তু তারা কিছুই করেনি।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু