স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামাদের কল্যাণে কাজ করছেন। প্রত্যেক মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীর আরও কিছু কাজ বাকি আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় আসলে তিনি বাকি কাজগুলো করবেন।
শনিবার সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজশাহী উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী উলামা কল্যাণ পরিষদের কোর কমিটির সদস্য সচিব সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী এবং উলামা কল্যাণ পরিষদের কোর কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক।
