সাহিত্যে মশাররফ হোসেনের অবদান অপরিসীম: সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২০:২২
 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সাহিত্য চর্চার ক্ষেত্রে মীর মশাররফ হোসেনের অবদান অপরিসীম। কবির অবস্থান আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নাই।
 
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেনের সমাধিস্থল প্রাঙ্গণে বুধবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তার ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি