সিঙ্গাপুরে বুধবার একটি ট্রেন সংঘর্ষের ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছে মেট্রো সিস্টেমের ত্রুটি থাকায় সর্বশেষ এই দুর্ঘটনাটি ঘটেছে।
সিঙ্গাপুরের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবহন কর্মকর্তারা জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর জু কন স্টেশনে ভোরের ব্যস্ততম সময়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে অপর ট্রেন আঘাত করলে দু’টি ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
