মুগাবের ভবিষ্যত নিয়ে আলোচনায় হারারেতে দ. আফ্রিকান মন্ত্রীদল

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২১:১৪
জিম্বাবুয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ভবিষ্যত নিয়ে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় দেশটির রাজধানী হারারে গেছেন দক্ষিণ আফ্রিকার মন্ত্রীরা। ৩৭ বছর জিম্বাবুয়ে শাসন করা মুগাবে ও জিম্বাবুয়ের ভবিষ্যত নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার চেষ্টা করছেন দ. আফ্রিকান নেতারা।
 
সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। জিম্বাবুয়ের বিরোধী দলীয় নেতা মোরগান সাংগিরাই বলেছেন, মুগাবের অবশ্যই পদত্যাগ করতে হবে। নিজস্ব সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, মুগাবে পদত্যাগের দাবি মানতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং তিনিই বৈধ প্রেসিডেন্ট এই দাবিতে জোর দিচ্ছেন।
 
আফ্রিকান ইউনিয়নের প্রধান আলফা কোনডে বলেন, আফ্রিকান ইউনিয়ন কোনোমতেই সেনাবাহিনীর ক্ষমতা দখল মেনে নেব না। আমি সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যেতে আহ্বান জানাচ্ছি এবং সংবিধান অনুযায়ী নিজের অবস্থানে ফেরত যেতে অনুরোধ করছি। বিবিসি। 
 
ইত্তেফাক/সাব্বির