নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় হামিদা বিবি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। হামিদা বিবি একই উপজেলার সদুপুর গ্রামের মৃত বাহার আলীর স্ত্রী।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, সন্ধ্যায় হামিদা বিবি তার বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আত্রাইয়ের দিক থেকে আসা একটি মোটরসাইকেল হামিদা বিবিকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
আহত হামিদা বিবিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/নূহু
